সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) কালিগঞ্জ উপজেলার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে কালিগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন পরিচালনায় করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।



















