ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকা: লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের সভা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে লালমনিরহাটে আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। একই সঙ্গে সদ্য ঘোষিত জেলা শাখার নতুন কমিটির পরিচিতিও তুলে ধরা হয় এ অনুষ্ঠানে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) শহরের মাটির মায়া সভাকক্ষে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে “সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকা” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শফিউদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ ও বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেইলি সানের লালমনিরহাট জেলা প্রতিনিধি ও সংগঠনের উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান।

আলোচনা সভায় সংগঠনের জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহ-সভাপতি নুপুর আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক মিলন ও কাজল কুমার নীল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান জ্বীম বাবু, প্রচার সম্পাদক মাহাবুর রহমান, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মাবিয়া রহমান, ক্রীড়া সম্পাদক চান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক শাহরিয়ার রাকিব শাআদ, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান লিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিরাময় কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মিথুন রায়, ইভেন্ট সম্পাদক গঙ্গা রাণী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মুক্তি রায়সহ কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে এন্তাজুর রহমান বলেন, মাদক, কিশোর গ্যাং, অনলাইন আসক্তি ও মূল্যবোধের অবক্ষয়—এসব থেকে সমাজকে রক্ষা করতে হলে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণদের শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তবে তারাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

বিশেষ অতিথি তন্ময় আহমেদ নয়ন বলেন, সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা বর্তমান সময়ের সবচেয়ে বড় চাহিদা। ভিন্ন মত, ভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির মানুষের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় বক্তারা আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন একযোগে কাজ করলে কিশোর ও তরুণদের বিপথগামিতা অনেকাংশে কমানো সম্ভব। নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে লালমনিরহাট জেলা শাখার নতুন কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং আগামী দিনে সামাজিক সচেতনতা, শিক্ষা সহায়তা, মানবিক কার্যক্রম ও যুব উন্নয়নমূলক উদ্যোগ জোরদার করার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সামাজিক অবক্ষয় রোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজের ভূমিকা: লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘের সভা

আপডেট সময় : ০২:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬