ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালিগঞ্জে বিজিবির হানা: ১৬০০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার উকশা বিওপির একটি টহল দল সীমান্তবর্তী হারদ্দা নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ হাজার ৬০০ পিস, ভারতীয় ফেনিরামিন মেলাট ইনজেকশন ১০০ পিস, ভারতীয় ফেনসিডিল ১৮৬ বোতল এবং ভারতীয় টিপ্রোলিডাইন হাইড্রোক্লোরাইড সিরাপ ৪৬ বোতল।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহলের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিগঞ্জে বিজিবির হানা: ১৬০০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইনজেকশন উদ্ধার

আপডেট সময় : ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬