ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালিগঞ্জে ৩ ঘণ্টা অপেক্ষার পর মিললো ল্যাপটপ: সিফাত ফাউন্ডেশনের সংবর্ধনা সম্পন্ন

হাফিজুর রহমান কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভুক্ত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকগণের অপেক্ষার ৩ ঘন্টা পর মিললো সেই আকাঙ্ক্ষিত সংবর্ধনার প্রহর। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সায়েদুল ফাউন্ডেশন দুলাবালার (SIFAD) গুনিজন ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কালীগঞ্জ- শ্যামনগর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ২৫ জন শিক্ষার্থী এবং ৫জন গুণীকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে লক্ষ্যে ২ উপজেলার শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের চূড়ান্ত যাচাই ,বাছাই শেষে ২৫ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করে মঙ্গলবার ২৭ জানুয়ারি রতনপুর ইউনিয়নের পিডিকে ফুটবল মাঠে বেলা ১ টার সময় শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুষ্ঠানে হাজির হয়ে সংবর্ধনা গ্রহণ করার অনুরোধ করা হয়। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে শিক্ষার্থী , অভিভাবক এবং শিক্ষকগণ পিডিকে মাঠে উপস্থিত হয়ে বেলা ১ টার সময় অনুষ্ঠানের আসনে বসে অপেক্ষা করতে থাকে। বেলা ৩ টা পর্যন্ত কোনো অতিথি না আসায় শিক্ষার্থী ,অভিভাবক এবং শিক্ষকগণের হাতে একটি করে পানির বোতল ও নাস্তার প্যাকেট ধরিয়ে দেওয়া হয়। বিকাল সাড়ে ৩ টার দিকে অতিথিরা এসে তেমন লোকজন না দেখে পাশে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয় বসে অপেক্ষা করতে থাকে। শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকগণের ধৈর্য্যচুতি ঘটলে পৌনে ৪ টা সময় অনুষ্ঠানস্থলে অতিথিরা উপস্থিত হন। অনুষ্ঠানে কোন গণমাধ্যম কর্মীকে না জানালেও কৌতুহলবশত ২/১জন গণমাধ্যম কর্মী সেখানে হাজির হলেও তাদেরকে অবহেলিত রেখে বিকাল ৪ টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে একটি করে ল্যাপটপ সনদপত্র এবং ক্রেস্ট হাতে তুলে দেওয়া হয়। পরে একই অনুষ্ঠানে এমবিআর এর সাবেক চেয়ারম্যান ও সচিব আব্দুল মজিদ, সহ ৫ জনের হাতে সম্মাননা চেক এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সায়েদুল ইসলাম ফাউন্ডেশন দুলাবালার সহ-সভাপতি প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সচিব এস ডি এফের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিস- আর- রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ডক্টর এস এম সাজ্জাদ হোসেন, কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ, কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান, নলতা আহসানিয়া মিশন হাসপাতালের চক্ষু ডাঃ হাবিবুর রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিগঞ্জে ৩ ঘণ্টা অপেক্ষার পর মিললো ল্যাপটপ: সিফাত ফাউন্ডেশনের সংবর্ধনা সম্পন্ন

আপডেট সময় : ০৮:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬