ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ফকিরহাটে কৃষকের পানের বরজে অগ্নিকাণ্ড, ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা দাবি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক কৃষকের পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পানচাষি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় পানচাষি মো. খায়রুল বাশারের পানের বরজে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে খায়রুল বাশার নিজে এবং স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে পুরো বরজ আগুনে পুড়ে যায়।

ভুক্তভোগী কৃষক মো. খায়রুল বাশার জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে দুই বিঘা জমিতে পানের বরজ তৈরি করেন। এতে তার প্রায় ৬ লাখ টাকা বিনিয়োগ ছিল। বরজে থাকা পানগাছ, কাঠামো ও অন্যান্য উপকরণ পুড়ে যাওয়ায় তার মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে তিনি দাবি করেন। খায়রুল বাশারের ধারণা, পূর্বশত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগাতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, খবর পাওয়ার পর কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি অফিসের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পানের বরজে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকার পানচাষিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফকিরহাটে কৃষকের পানের বরজে অগ্নিকাণ্ড, ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা দাবি

আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬