ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালিগঞ্জে দাঁড়িপাল্লার জোয়ার: প্রতীক বরাদ্দের পর মুহাদ্দিস রবিউল বাশারের বর্ণাঢ্য গণমিছিল

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
অনুষসাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় কালিগঞ্জে সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক এমপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম ও শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও নাসির উদ্দিন, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, কর্মপরিষদ সদস্য মাওলানা নূরুজ্জামান হাবিবী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবর্ধনা সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালিগঞ্জে দাঁড়িপাল্লার জোয়ার: প্রতীক বরাদ্দের পর মুহাদ্দিস রবিউল বাশারের বর্ণাঢ্য গণমিছিল

আপডেট সময় : ০৮:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬