ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে টেংরাখালী টহলফাঁড়ির বনকর্মী ও স্থানীয় সিপিজি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করেন।

অভিযানকালে মাংস পরিবহনে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হলেও শিকারি চক্রের সদস্যরা বনাঞ্চলের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার করা মাংসের পরিমাণ প্রায় ১০ কেজি বলে জানিয়েছে বনবিভাগ।

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হক জানান, শিকারি চক্রের দৌরাত্ম ঠেকাতে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ‘ফুট পেট্রলিং’ জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতিদিন বনের বিভিন্ন অংশে নিয়মিতভাবে টহল পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে টহলদল চুনকুড়ি খালের ভেতরে একটি নৌকা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা দ্রুত বনের মধ্যে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে হরিণের মাংস উদ্ধার করা হয়।

বনবিভাগের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি হরিণের মাংসের নামে বনের শুকর ও শিয়ালের মাংস বিক্রির প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। হরিণ শিকারি ছাড়াও শুকর, কুকুর ও শিয়ালের মাংস বিক্রয়ের সঙ্গে জড়িতদের হাতেনাতে ধরতে বনবিভাগ তৎপরতা জোরদার করেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পশ্চিম সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে হরিণের মাংস উদ্ধার

আপডেট সময় : ০৭:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬