ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কৃষক ও পানি সংকট ইস্যুতে সিলেট থেকে বিএনপির প্রচারণা শুরু তারেক রহমানের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী প্রচারণার শুরুতেই কৃষক, পানি সংকট ও ভোটাধিকারকে প্রধান ইস্যু হিসেবে সামনে আনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার খাল খনন কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং পানির সংকট দূর করতে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি নতুন করে শুরু করতে চান তিনি।

বক্তব্যে শহীদ জিয়ার আমলের খাল খননের প্রসঙ্গ টেনে এনে তারেক রহমান উপস্থিতদের প্রশ্ন করেন— কেউ সেই কর্মসূচি দেখেছেন বা জানেন কি না। উপস্থিত কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তখন জানান, তারা সেই সময়ের খাল খননের কাজ নিজের চোখে দেখেছেন। এতে তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে আজও কৃষি ও পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা সম্ভব।

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে মা–বোন এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলাই বিএনপির লক্ষ্য। এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ দিতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এর আগে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বলেন, দক্ষিণ সুরমার মাটি থেকেই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আল্লাহর রহমতে ইনশা আল্লাহ এখান থেকেই দলের প্রচারণা দেশজুড়ে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী দিনের সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সিলেট অঞ্চলের অনেক মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশ, বিশেষ করে লন্ডনে যান। এই বাস্তবতায় যুবকদের দক্ষ করে গড়ে তুলতে বিএনপি প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র ও বিদেশি ভাষা শেখানোর ব্যবস্থা করবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। এই পরিবারের একজন সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে আমার দাবি— ১২ তারিখে ইনশা আল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। অতীতেও যেমন হয়েছে, ভবিষ্যতেও তেমনই হবে।’

বুধবার রাতে সিলেটে পৌঁছালে তারেক রহমানকে ঘিরে দলীয় নেতা–কর্মী ও স্থানীয় জনগণ ‘দুলাভাই দুলাভাই’ এবং ‘দুলাভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত করে তোলেন। তিনি হাত নেড়ে উপস্থিতদের শুভেচ্ছা জানান।

পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষক ও পানি সংকট ইস্যুতে সিলেট থেকে বিএনপির প্রচারণা শুরু তারেক রহমানের

আপডেট সময় : ১০:২৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬