ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সিরিয়ার আল-শাদ্দাদি কারাগার থেকে আইএস যোদ্ধা পালানো নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-শাদ্দাদি শহরের একটি কারাগার থেকে ইসলামিক স্টেট (আইএসআইএল/আইএসআইএস) যোদ্ধারা পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই কারাগার থেকে প্রায় ১২০ জন আইএস বন্দি পালিয়েছে। তবে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলছে, পালানো যোদ্ধার সংখ্যা প্রায় ১ হাজার ৫০০।

সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এসডিএফের সঙ্গে সিরীয় সেনাবাহিনীর সংঘর্ষ চলাকালে আল-শাদ্দাদি কারাগার থেকে বন্দিরা পালিয়ে যায়। অন্যদিকে কুর্দি ওয়েবসাইট রুদাও এসডিএফের মুখপাত্র ফারহাদ শামির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পালিয়ে যাওয়া আইএস সদস্যের সংখ্যা প্রায় দেড় হাজার।

কারাগার থেকে পালানোর ঘটনার পর সিরীয় সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনী আল-শাদ্দাদি শহরে প্রবেশ করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ৮১ জন পলাতক আইএস সদস্যকে পুনরায় আটক করা হয়েছে। বাকি পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল জাজিরা জানিয়েছে, আইএস যোদ্ধারা পালিয়ে যাওয়ার পর আল-শাদ্দাদি শহরে কারফিউ জারি করেছে সিরীয় সেনাবাহিনী। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বর্তমানে তারা শহর ও সন্দেহভাজন আইএস বন্দিদের রাখা কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পালিয়ে যাওয়া যোদ্ধাদের খুঁজতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

সিরিয়ান অপারেশনস অথরিটি জানিয়েছে, রাক্কার উত্তর-পূর্বে অবস্থিত আল-আকতান কারাগার ও শহরের নিরাপত্তা স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ অভিযানের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, এসডিএফ ইচ্ছাকৃতভাবে আইএসআইএল সদস্যদের মুক্ত করে দিয়েছে।

তবে সেনাবাহিনী কারাগার থেকে ঠিক কতজন যোদ্ধা পালিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি। অন্যদিকে এসডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, সিরীয় সেনাবাহিনীর হামলার পর তারা কারাগারের নিয়ন্ত্রণ হারায়, যদিও সেনাবাহিনী এ দাবি প্রত্যাখ্যান করেছে। এসডিএফ আরও জানিয়েছে, আল-আকতান কারাগারের আশপাশে সংঘর্ষে তাদের নয়জন সদস্য নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরিয়ার আল-শাদ্দাদি কারাগার থেকে আইএস যোদ্ধা পালানো নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় : ১১:০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬