ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের শিক্ষার উন্নয়নে বিএন্ডসি ও এসপি গ্রুপের যৌথ উদ্যোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গার্মেন্টস শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে বিএন্ডসি কালেকশন ও এসপি গ্রুপ যৌথ উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার সুযোগ বাড়াতে গাজীপুরের সদর উপজেলার বানিয়ারচালা মডেল একাডেমিতে উন্নয়নমূলক সুবিধা স্থাপন করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে এএমসি নিট কম্পোজিট লিমিটেড এবং বিএন্ডসি কালেকশনের সহযোগিতায় স্কুলের নবউন্নত অবকাঠামো ও শিক্ষাসংক্রান্ত সুবিধাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং কমিউনিটির দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে অবদান রাখা।

বিএন্ডসি এডুকেশন প্রজেক্টের মূল কেন্দ্রবিন্দু বানিয়ারচালা মডেল একাডেমি। বর্তমানে এখানে ৩৩৩ জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের প্রায় অর্ধেকই এএমসি কর্মীদের সন্তান।

প্রকল্পের আওতায় স্কুলে স্থাপন করা হয়েছে নিরাপদ পানির ড্রিংকিং ওয়াটার স্টেশন, কম্পিউটারসহ ডিজিটাল ল্যাব, শ্রেণিকক্ষ সংস্কার ও রং করা, এলইডি লাইট ও সিলিং ফ্যান, সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা।

অনুষ্ঠানে বিজ্ঞান প্রদর্শনী, শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেণিভিত্তিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। আয়োজকরা জানান, প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কটন গ্রুপের সিইও লুক পিকস্টেন, প্রোকিউরমেন্ট অ্যান্ড সোসিং ম্যানেজার পিজে, এএমসি নিট কম্পোজিট লিমিটেডের সিইও উত্তম কুমার সাহা, সেলস্ ডিরেক্টর শুভ কুমার সাহা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অতিথিরা বলেন, টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অপরিহার্য এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের শিক্ষার উন্নয়নে বিএন্ডসি ও এসপি গ্রুপের যৌথ উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬