ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে অসুস্থ হয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের মৃত্যু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের একতারা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে জেলা জামায়াতসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন জানান, “হাসপাতালে আসার আগেই অধ্যাপক সাহেবের মৃত্যু হয়েছে। তাই মৃত্যুর কারণ এখানেই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে অসুস্থ হয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬