ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

জমি বিরোধের জেরে কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর; লুটের অভিযোগ

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গৃহকর্ত্রী চিকিৎসায় খুলনাতে অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে শাহিনুর নামে ১ বাহারাইন প্রবাসীর বাড়িতে গভীর রাতে আরিফ বাহিনীর দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, গুঁড়িয়ে দেওয়াসহ নগদ ১ লক্ষ টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এর ফোন পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজিব এবং থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের জিজ্ঞাসায় আরিফ বাহিনী প্রধান আরিফ এ হামলা ভাঙচুরের দায় স্বীকার করলেও লুটপাটের  বিষয়টি অস্বীকার করে। তিনি জানান আমার জমি নিয়ে আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় এ হামলা চালানো হয়েছে। ডাকাতির ঘটনার খবর শুনে সোমবার বেলা ১১ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গেলে মুড়াগাছা গ্রামের ভুক্তভোগী আবুল হোসেন গাজী, তার স্ত্রী ফেরদৌসী বেগম, কন্যা হালিমা খাতুন ও নাতনি এসএসসি পরীক্ষার্থী রাবেয়া পারভীন সহ গ্রামের একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান মুড়াগাছা মৌজার আর, এস ৩৪৪ নং খতিয়ানের ২৬৪১ নং দাগের ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন রশিদ চৌকিদার গংয়ের সঙ্গে মামলা মোকদ্দমা চলে আসছে। এরমধ্যে আবুল হোসেন গাজী তার কন্যাকে ৮ শতক জমি দানপত্র মূলে হেবা দলিল করে দেয়। উক্ত জমিতে কন্যা হালিমা খাতুন বাহারাইন প্রবাসী স্বামী শাহিনুর রহমান ও পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। গত রবিবার প্রবাসী শাহিনুরের স্ত্রী হালিমা খাতুন চিকিৎসার জন্য খুলনায় অবস্থানের সুযোগকে কাজে লাগিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মুড়াগাছা গ্রামের রশিদ চৌকিদারের পুত্র আরিফুল, আকবর ,শফিকুল, রফিকুল, সাইফুলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাড়িতে থাকা তার কন্যা এবং তার মাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাকা বাড়িঘর ভাঙচুর ও মালামাল পুকুরে ফেলে দেয় এবং ঘরে থাকা ৬ ভরি স্বর্ণ এবং নগদ ১ লক্ষ টাকা লুট করে নিয়ে হলে যায় বলে জানান। বিষয়টি জানতে পেরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রী হালিমা বেগম অবস্থা বেগতিক দেখে ওই রাতেই পুলিশী সেবা ৯৯৯ ফোন দেয়। উক্ত ফোনে পুলিশ ঘটনাস্থলে গেলেও আরিফ বাহিনীর কাউকে পাওয়া যায়নি। রাতের হামলা ভাঙচুরের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমি বিরোধের জেরে কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর; লুটের অভিযোগ

আপডেট সময় : ০৬:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬