ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে: ফ্রান্স

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি বাস্তবায়ন করলে যুক্তরাষ্ট্র নিজেও ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ফরাসি কৃষিমন্ত্রী অ্যানি জেনেভার। রোববার ইউরোপ ১ ও সি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অ্যানি জেনেভার বলেন, শুল্ক আরোপের মাধ্যমে উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রেরও অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে। এর প্রভাব দেশটির নিজস্ব কৃষক ও শিল্পপতিদের ওপর পড়বে বলেও তিনি সতর্ক করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এসব দেশের মধ্যে যুক্তরাজ্য ও নরওয়ে ছাড়া বাকিরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডের ‘সম্পূর্ণ ও সর্বাত্মক ক্রয়’ নিয়ে কোনো চুক্তি না হলে ১ জুন থেকে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। তার দাবি, ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় রোববার বিকেলে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। জেনেভার জানান, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে ইউরোপীয় ইউনিয়নের পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, প্রতিক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, কারণ এই বাণিজ্যিক উত্তেজনা মারাত্মক রূপ নিতে পারে—যা যুক্তরাষ্ট্রের জন্যও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের দখল বা অধিগ্রহণ ‘গ্রহণযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন ফরাসি কৃষিমন্ত্রী। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে খেয়ালখুশিমতো চলতে দেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হবে: ফ্রান্স

আপডেট সময় : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬