সংবাদ শিরোনাম ::
হত্যার হুমকি পাওয়ার দাবি মুফতি আমির হামজার
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৫:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, “একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।



















