ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

উৎসাহ- উদ্দীপনায় উখিয়ায় আইটিএন নিউজ বিডি ডটকমের সময়োপযোগী আলোচনা সভা সম্পন্ন

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া (কক্সবাজার)
  • আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়া উপজেলায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “আইটিএন নিউজ বিডি ডটকম”- এর উদ্যোগে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৫) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলা এই আলোচনা সভায় দায়িত্বশীল সাংবাদিকতা, জাতীয় স্বার্থ সংরক্ষণ, সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন, অপসাংবাদিকতা রোধ এবং অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন উখিয়া স্টেশন জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামী স্কলার মাওলানা হাফেজ নিয়ামত বিন কামাল।
আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এইচ এম এরশাদ বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। আইটিএন নিউজ বিডি ডটকম শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে এটি খুব শিগগিরই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করবে।
আইটিএন নিউজ বিডি ডটকমের সম্পাদক মাহবুব আলম মিনার বলেন, সত্য, নিরপেক্ষতা ও মানবিক সাংবাদিকতাই আইটিএন নিউজের মূল দর্শন। কোনো অপশক্তির প্রভাব ছাড়াই আমরা দেশের অসহায়, নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।
আলোচনা সভা সঞ্চালনা করেন আইটিএন নিউজ বিডি ডটকমের প্রধান সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী। তিনি বলেন, উখিয়া- টেকনাফ সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরে নানা সংকটে জর্জরিত। এসব বাস্তব সমস্যা দেশবাসীর সামনে তুলে ধরতে অনুসন্ধানী, সাহসী ও পেশাদার সাংবাদিকতার প্রয়োজন। আইটিএন নিউজ বিডি ডটকম সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।
উখিয়ার কৃতি সন্তান, দেশের শীর্ষ টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র কক্সবাজার প্রতিনিধি ও আইটিএন নিউজের উপদেষ্টা আমিনুল হক আমিন বলেন,
ভুঁইফোঁড় মোবাইল সাংবাদিকদের অপপ্রচার প্রকৃত সাংবাদিকতার জন্য বড় হুমকি। সত্য সাংবাদিকতা প্রতিষ্ঠায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আরও বলেন, আইটিএন নিউজের সম্পাদক মাহবুব আলম মিনার একজন পরিশ্রমী ও অনুসন্ধানী সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে তথ্যভিত্তিক রিপোর্ট তৈরিতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
আইটিএন নিউজের কক্সবাজার থেকে আগত উপদেষ্টা ও জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকট শুধু আঞ্চলিক নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। এই সংকটের বাস্তব চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।
আইটিএন নিউজের উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট ও উখিয়ার স্থানীয় সাংবাদিক নেতা নুর মোহাম্মদ সিকদার বলেন, সাংবাদিকতা কখনো ব্যবসা হতে পারে না। এটি একটি সামাজিক দায়বদ্ধতা। সত্য তথ্যের প্রশ্নে আপস করলে সাংবাদিকতার অস্তিত্ব থাকে না।
প্রধান অতিথি উখিয়া- টেকনাফ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের ওপারে অবৈধ সশস্ত্র সংগঠন আরাকান আর্মির গুলিবর্ষণ ও স্থলমাইন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। এতে শিশু ও নিরীহ মানুষ হতাহত হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
আইটিএন নিউজের উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার দেশ- এর টেকনাফ প্রতিনিধি মুহাম্মদ তাহের নঈম বলেন, সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করে। আইটিএন নিউজ বিডি ডটকম সেই পথেই এগিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে আইটিএন নিউজ বিডি ডটকমের উপদেষ্টা মোহাম্মদ আমিন বলেন,
“আইটিএন নিউজ বিডি ডটকম আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাবে।
আলোচনা সভার শেষপর্বে উখিয়া প্রেসক্লাবের সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু আইটিএন নিউজের কার্যক্রমের প্রশংসা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইটিএন নিউজের প্রধান এডিট মোহাম্মদ নুর।
এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সঠিক সময়ে দূরদূরান্ত থেকে আগত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আইটিএন নিউজ বিডি ডটকম পরিবার আন্তরিক কৃতজ্ঞতা ও স্বাগত জানায়।
উল্লেখ্য, টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত এক নারীর অসহায় পরিবারের খোঁজ নিতে যাওয়ায় আলোচনা সভায় উপস্থিত থাকতে পারেননি সাবেক এমপি ও উখিয়া–টেকনাফ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উৎসাহ- উদ্দীপনায় উখিয়ায় আইটিএন নিউজ বিডি ডটকমের সময়োপযোগী আলোচনা সভা সম্পন্ন

আপডেট সময় : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬