ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেন এবং মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, একজন আলেম ও ধর্মীয় বক্তার কাছ থেকে এ ধরনের কুরুচিপূর্ণ ও অসংবেদনশীল বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। মৃত একজন মানুষকে নিয়ে এমন মন্তব্য সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াচ্ছে বলেও তারা দাবি করেন।

তারা আরও জানান, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুফতি আমির হামজার ২০২৩ সালে দেওয়া একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়।

এ বিষয়ে মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ওই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি তার একটি ভুল ছিল এবং তিনি এ বিষয়ে আগেই ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬