ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি যুবকের মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামভর্তি এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সকাল প্রায় ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুলসংলগ্ন জালকুড়ি সড়কের ক্যানেল পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী জানান, সকালে স্থানীয় কয়েকজন ক্যানেলের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করা হয়। ড্রাম খুলে ভেতরে একজন অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণও জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবককে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–কে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রামভর্তি যুবকের মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

আপডেট সময় : ১১:৫৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬