ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

উগান্ডায় নির্বাচন-পরবর্তী উত্তেজনা, ববি ওয়াইন নিখোঁজের অভিযোগ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উগান্ডার রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বিরোধীদলীয় প্রার্থী ও জনপ্রিয় নেতা ববি ওয়াইনকে তার নিজ বাসভবন থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তুলে নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটির দাবি, ঘটনার পর থেকে ববি ওয়াইনের অবস্থান এখনো অজানা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এনইউপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটের দিন থেকেই দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এ বিষয়ে এখন পর্যন্ত উগান্ডার সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ববি ওয়াইন, যিনি একসময় দেশের জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে উগান্ডার প্রধান বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ববি ওয়াইনের বাসভবনে প্রবেশ করেছিলেন। তবে ববিকে বাস্তবে সেনা হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভোটগ্রহণের পর ববি ওয়াইন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার তুলনায় অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। তিনি এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর বিরোধী নেতার অবস্থান নিয়ে এই অনিশ্চয়তা উগান্ডার রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উগান্ডায় নির্বাচন-পরবর্তী উত্তেজনা, ববি ওয়াইন নিখোঁজের অভিযোগ

আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬