ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৬০ জন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা শুরু হয়। এ ইউনিটে মোট ১ লাখ ১১ হাজার ৫১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন, বিপরীতে আসন রয়েছে ১ হাজার ৮৭২টি। সে হিসেবে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৬০ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সব ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। কেউ অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিকভাবে তার পরীক্ষা বাতিল করা হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে বসার জন্য টেন্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাকসু প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা হেল্পডেস্ক স্থাপন করে ভর্তিচ্ছু ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দিচ্ছেন।

উল্লেখ্য, আগামী ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আসন রয়েছে ৩০ হাজার ৮৮৬টি। চলতি শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই ভর্তি পরীক্ষা দুই শিফটে—বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৬০ জন

আপডেট সময় : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬