ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের ধানের শীষ সম্মিলিত ছবিসহ পোস্টার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লাগানোয় রিটার্নিং কর্মকর্তার নিকট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছে।অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে প্রকাশ্যে পোস্টার লাগানো হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ ঘটনায় জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় : ০৬:৪৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬