ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

নড়াইলের কালিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া উপজেলায় বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরণে মো. আলিফ মোল্যা (৯) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার ছোট কালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলিফ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত আলিফ মোল্যা জয় নগর গ্রামের প্রবাসী রাচ্ছু মোল্যার ছেলে। বর্তমানে সে ছোট কালিয়া গ্রামের কওসার মোল্যার বাড়িতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করছে।

আহত আলিফের মা সাথী বেগম জানান, পাশের বাড়ির রানি বেগমের ঘরের বারান্দায় কে বা কারা একটি বাজারের ব্যাগ রেখে যায়। পরে রানি বেগম ব্যাগটি তার বাড়ির পাশের বাগানে নিয়ে রাখেন। কিছু সময় পর রানি বেগমের ছেলে আলিফকে ডেকে নিয়ে ওই ব্যাগটি দেখাতে যায়। ব্যাগের ভেতরে লাল রঙের একটি বোমা সদৃশ বস্তু দেখে আলিফ সেটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে যায়। এ সময় বস্তুটির গায়ে থাকা টোন সুতা ধরে টান দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এতে আলিফ গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা সদৃশ বস্তুটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরিত বস্তুটির কিছু অংশ পরীক্ষা-নিরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেলে এটি আসলে বোমা ছিল নাকি অন্য কোনো বস্তু—তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নড়াইলের কালিয়ায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণ, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬