সংবাদ শিরোনাম ::
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়া সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে। পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল। বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ, শুধু অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।
যদিও বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ নেই, বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়া এসেছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটি দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।























