ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

মরহুমের জানাজা সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় আরেক দফা জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

মীর বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই

আপডেট সময় : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬