ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠে দেবো: শাহিন শাহ আফ্রিদি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতীয় ক্রিকেটারদের আচরণকে অখেলোয়াড়সুলভ আখ্যা দিয়েছেন। এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত মেলাতে দেখা যায়নি। শাহিন জানিয়েছেন, এই আচরণের জবাব তারা মাঠে খেলার মাধ্যমে দিবে

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েছিলেন শাহিন, তবে ইনজুরির কারণে দেশে ফিরে আসতে হয় তাকে। এই চোটের কারণে শঙ্কা তৈরি হয়েছিল যে তিনি বিশ্বকাপে খেলতে পারবে কিনা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শাহিন সেরে উঠেছেন এবং শিগগিরই অনুশীলনে যোগ দেবেন।

দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শাহিন বলেন, “সীমান্তের ওপারের মানুষরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এর জবাব মাঠেই দেব। আপাতত আমাদের কাজ হলো নিজেদের লক্ষ্যে অটুট থাকা এবং ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া।”

পাকিস্তান দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে। তবে শাহিন এই সফরে অংশ নেননি; তিনি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণের জবাব মাঠে দেবো: শাহিন শাহ আফ্রিদি

আপডেট সময় : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬