ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কানাডার সাবেক মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সংসদ থেকে পদত্যাগ করছেন

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার সাবেক ফেডারেল মন্ত্রী ও টরন্টোর রোজডেল এলাকার এমপি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের ঘোষণা তিনি সোমবার রাতে (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেন। এর আগে একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেন।

ফ্রিল্যান্ড জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করবেন এবং এটি তার জন্য অবৈতনিক ও খণ্ডকালীন দায়িত্ব হবে। তিনি বলেন, “আজকের বিশ্বে গণতন্ত্র রক্ষার লড়াইয়ের অগ্রভাগে রয়েছে ইউক্রেন। এই কাজে অবৈতনিকভাবে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সম্মানিত।” তিনি তার নির্বাচনি এলাকার মানুষের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে, কানাডার বিরোধী দলগুলো বলেছিলেন, একজন এমপি একই সঙ্গে কোনো বিদেশি সরকারের উপদেষ্টা পদ গ্রহণ করতে পারেন না। কনজারভেটিভ এমপি মাইকেল চং বলেন, “তাকে একটি বেছে নিতে হবে—এমপি পদ অথবা উপদেষ্টা পদ।” ফ্রিল্যান্ড এ সিদ্ধান্ত নিয়ে সংসদ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং কানাডা সরকারের ইউক্রেন পুনর্গঠন বিষয়ক বিশেষ প্রতিনিধি পদ থেকেও পদত্যাগ করছেন।

ফ্রিল্যান্ড ২২ ডিসেম্বর প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে প্রস্তাব পান এবং ২৪ ডিসেম্বর বিষয়টি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানান। এছাড়া তিনি চলতি বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি পদ গ্রহণের পরিকল্পনাও ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি ফ্রিল্যান্ডের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক রূপান্তরে তার অভিজ্ঞতা মূল্যবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডার সাবেক মন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সংসদ থেকে পদত্যাগ করছেন

আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬