সংবাদ শিরোনাম ::
ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ওবায়দুল কাদের ২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র ও জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন।



















