ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেলে, সময় পরিবর্তনের বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তা এখন বিকেলে নেওয়া হবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত শুক্রবার (২ জানুয়ারি) নির্ধারিত পরীক্ষা স্থগিত করে আগামী শুক্রবারে পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে পরীক্ষার্থীদের সুবিধা এবং সার্বিক প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষার সময় সকালে না রেখে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এবারের নিয়োগ কার্যক্রমে দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সে হিসেবে গড়ে প্রতিটি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী, যা এই নিয়োগ পরীক্ষাকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিকেলে, সময় পরিবর্তনের বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬