ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

হবিগঞ্জে ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগে সাবেক ছাত্র সমন্বয়ক মাহদী হাসান আদালতে

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহদী হাসানকে আদালতে তোলা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে পুলিশি পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার। তবে কোন মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছে—এ বিষয়ে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ বিষয়টি তদন্তে নেয় এবং শনিবার রাতেই তাকে আটক করে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা এবং শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন রিসিভ করা হয়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ আইনের শাসনের পক্ষে কঠোর অবস্থানের কথা বললেও, অন্যরা পুরো ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ওসিকে প্রকাশ্যে হুমকির অভিযোগে সাবেক ছাত্র সমন্বয়ক মাহদী হাসান আদালতে

আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬