ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী এসটিসি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত (ইউএই)–সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ঘোষণা দিয়েছে, তারা আগামী দুই বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। নতুন রাষ্ট্রের নাম হতে পারে ‘দক্ষিণ আরবিয়া’।

এসটিসির এই ঘোষণার দিনই সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দক্ষিণ ইয়েমেনে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এসটিসির সামরিক ও চিকিৎসা সূত্র জানায়, হাদরামাউত অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাও লক্ষ্য করা হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার উদ্দেশ্য ছিল বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অভিযানের লাগাম টানা।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পেছনে রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ। বিশেষ করে এসটিসির সাম্প্রতিক ভূখণ্ড দখল অভিযান দুই দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিয়েছে।

এসটিসির প্রেসিডেন্ট আইদারোস আলজুবাইদি জানিয়েছেন, স্বাধীনতার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এই সময় উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ ও স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি সংলাপ ব্যর্থ হয় বা দক্ষিণে আবার হামলা হয়, তারা দ্রুত স্বাধীনতা ঘোষণা করবে।

১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ—দুই ভাগে বিভক্ত ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে তিন দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এসটিসি দখল করা দুটি প্রদেশ থেকে সরে না যাওয়া পর্যন্ত হামলা বন্ধ করা হবে না। অন্যদিকে, ইউএই দাবি করেছে তারা ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করেছে এবং সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী।

দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী এসটিসি

আপডেট সময় : ০২:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬