ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের ঘোষণায় বলা হয়, এই সময়ের মধ্যে সংগঠনটির সদস্যরা সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন। হাদি হত্যার বিচার নিশ্চিতে সর্বস্তরের সহযোগিতা চাওয়াই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে এ দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ২২ কর্মদিবসের মধ্যে বিচার নিশ্চিত না হলে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার কথাও জানান নেতারা।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

এসময় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো দল যদি বৈঠকে বসতে চায়, তবে সেই বৈঠক অবশ্যই উন্মুক্ত হতে হবে। গোপন কোনো বৈঠক গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘দিল্লির সঙ্গে আমাদের কোনো সিক্রেট বৈঠক চলবে না।’

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন দিক থেকেই ভারতীয় আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যার বিরুদ্ধেই তারা কথা বলে আসছেন। একইভাবে অন্য কোনো শক্তি, এমনকি যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, সেক্ষেত্রেও তারা প্রতিবাদ করবেন বলে জানান। আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আমরা কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু হয়েছে।’

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, হাদি এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। এখন সেই পথ অনুসরণ করেই সামনে এগিয়ে যেতে হবে। তার ভাষায়, ‘বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

আপডেট সময় : ০১:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬