ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ইরানে বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আলি শামখানির

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলি শামখানি যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নিরাপত্তার বিষয়ে হস্তক্ষেপ করার যেকোনো হাত কেটে ফেলা হবে। শুক্রবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই মন্তব্যের কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। খুব দ্রুতই এ আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিলে তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বৃহস্পতিবার বিক্ষোভ সহিংস রূপ নেয়।

টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে একদিনেই নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতের বেশি মানুষ। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি বিভিন্ন এলাকায় গ্রেপ্তারের খবরও পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে যদি সহিংসতা আরও বাড়ে, তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে প্রস্তুত।

ট্রাম্পের এই বক্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানান আলি শামখানি। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপই কাম্য নয় এবং দেশটির নিরাপত্তা প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই। তাঁর ভাষ্য, ইরান নিজের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সক্ষম এবং বাইরের চাপ বা হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কাও দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইরানে বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আলি শামখানির

আপডেট সময় : ০৮:০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬