ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। গত ৩০ ডিসেম্বর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ইলিয়াস আজিজ ও মা মারিয়ম কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নবজাতকের বাবা ইলিয়াস আজিজ বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা থেকেই তার মেয়ের এমন নামকরণ করা হয়েছে। তিনি জানান, কন্যাসন্তানের জন্মের দিন চারদিকে শোকের আবহ বিরাজ করছিল, যা তাদের মানসিকভাবে গভীরভাবে নাড়া দেয়। সেই অনুভূতির প্রতিফলন হিসেবেই মেয়েটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। আল্লাহ বাঁচিয়ে রাখলে মেয়েকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি।

নবজাতকের মা মারিয়ম বলেন, এই নামকরণের পেছনে রাজনৈতিক বিবেচনার পাশাপাশি পারিবারিক অনুভূতি ও সম্মানবোধ কাজ করেছে। তারা চান, তাদের মেয়ে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের সঙ্গে বড় হয়ে উঠুক।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নবজাতকের এমন নামকরণ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এটি যদিও একটি পরিবারের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে এতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতি সাধারণ মানুষের আবেগ ও অনুভূতির প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে।

স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। একজন সমর্থকের এমন আবেগঘন সিদ্ধান্ত রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধারই প্রকাশ।

এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে এবং তারা সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য জন্ম নেওয়া এক কন্যাশিশুর নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’

আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬