ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

মায়ের মরদেহ দেখে বিষন্ন হয়ে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকেই হাসপাতালের প্রধান ফটকের সামনে শোকাহত মানুষের ভিড় বাড়তে থাকে। নেতাকর্মীদের অনেককে বিমর্ষ ও অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন, আবার অনেকে একে অপরকে জড়িয়ে ধরে আহাজারি করেন। প্রিয় নেত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

এদিকে, সোমবার রাতেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তার উপস্থিতিতেই চিকিৎসকরা খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মায়ের শেষ মুহূর্তে পাশে থাকা তারেক রহমানের চেহারায় ছিল গভীর বিষণ্নতা।

মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। সরেজমিনে দেখা যায়, গাড়ির সামনের সিটে বসে বিমর্ষ মুখে তিনি হাসপাতাল এলাকা ছেড়ে যান। তার এই নীরব প্রস্থান নেতাকর্মীদের আবেগকে আরও ভারী করে তোলে।

খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ার হাসপাতালের সামনে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিবেশ। কান্না, আহাজারি আর শোকের আবেশে সেখানে যেন স্তব্ধ হয়ে এসেছে সময়। দেশের রাজনীতির এক শক্তিশালী অধ্যায়ের অবসানে শোকস্তব্ধ বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের মরদেহ দেখে বিষন্ন হয়ে হাসপাতাল ছাড়লেন তারেক রহমান

আপডেট সময় : ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫