ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার নিন্দা জানাল জামায়াতে ইসলামী

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৯ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থি। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে যেখানে রাষ্ট্র ও প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা জরুরি, সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, কারওয়ান বাজারসহ সারা দেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনকে কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে শক্ত অবস্থান না নিলে সাধারণ ব্যবসায়ী ও জনগণের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার নিন্দা জানাল জামায়াতে ইসলামী

আপডেট সময় : ০৪:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫