ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ডোমারে বিদ্যুৎ চুরির চেষ্টা: যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের নাম আবু সাঈদ (৩০)। তিনি উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আবু সাঈদ ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ভুট্টাক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। ঘটনাস্থলে কাটা বিদ্যুতের তারও পাওয়া গেছে।

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সৈলেন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডোমারে বিদ্যুৎ চুরির চেষ্টা: যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত

আপডেট সময় : ০৩:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫