ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার (২৮ ডিসেম্বর) শপথ নেবেন।

ড. সৈয়দ রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আইনজীবী হিসেবে তিনি ১৯৮৪ সালে জেলা আদালত, ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০২ সালে আপিল বিভাগে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ২০০৫ সালের ২৭ এপ্রিল স্থায়ী বিচারক হন। বাংলাদেশে তিনিই একমাত্র বিচারক, যিনি সরাসরি হাইকোর্টের বিচারক থেকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এরপর ১০ আগস্ট ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় এক বছর চার মাস এই পদে দায়িত্ব পালন করেন।

নতুন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৫ সালে জেলা আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং দুই বছর পর স্থায়ী হন। ২০২৪ সালের ১২ আগস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আইন মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের ঘোষণা দেন। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

আপডেট সময় : ০১:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫