ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে জানালেন ইসি

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, বায়োমেট্রিক তথ্য গ্রহণের পর সাধারণত ৭–৮ ঘণ্টার মধ্যেই এনআইডি প্রস্তুত করা সম্ভব হয়। তবে কোনো কারিগরি কারণে সময় বাড়লেও তা সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

হুমায়ুন কবীর আরও জানান, তারেক রহমানের বায়োমেট্রিক কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কক্ষে বসে তিনি ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য তথ্য দেবেন, সেটিও ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, আজই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহের কার্যক্রম সম্পন্ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে জানালেন ইসি

আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫