ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক কর্মচারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ১২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটি। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

প্রথমদিকে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পরে জাহাজের ভেতর থেকে এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কর্মচারী জাহাজের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে ততক্ষণে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তিনি বলেন, সৌভাগ্যবশত ওই সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুন নেভানোর একপর্যায়ে জাহাজের ভেতর থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, জাহাজে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

ঘটনার পরপরই নুনিয়াছড়া ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫