ডাকসুর সাধারণ সম্পাদক ফরহাদ ও চাকসু নির্বাহী সদস্য সানজিদার বিবাহ সম্পন্ন
- আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সোনাগাজী উপজেলার জামায়াত নেতা এমদাদুল্লাহ কাজলের কন্যার সঙ্গে বিয়ে সম্পন্ন করেছেন। পাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা।
দম্পতির বিয়ে অনুষ্ঠিত হয় বুধবার (২৪ ডিসেম্বর) জোহরের নামাজের পর ঢাকার একটি মসজিদে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ফরহাদও চট্টগ্রামের সন্তান; তার বাবা চট্টগ্রাম বায়তুর শরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফোরকান। পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদকে জামাই হিসেবে পেয়ে সোনাগাজীর জামায়াত নেতারা গর্বিত। তারা উল্লেখ করেছেন, দম্পতির দু’জনই শিক্ষাগত ও সামাজিকভাবে প্রশংসনীয়। চাকসু নির্বাচনে সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভোট (৬ হাজার) পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হন।
প্রথমে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফরহাদ-সানজিদার বাগদান অনুষ্ঠানের কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি পেছানো হয়।



















