ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়লো

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার মেট্রোরেল সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহর মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলকে দেশের আধুনিক, নিরাপদ, দ্রুতগতির ও পরিবেশবান্ধব নগর পরিবহন হিসেবে আরও জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহরের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছিল।

সরকার জানায়, রাজধানীর ক্রমবর্ধমান যানজট কমানো এবং নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা বিবেচনা করে মেট্রোরেলের ভ্যাট অব্যাহরের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মেট্রোরেল টেকসই ও সাশ্রয়ী গণপরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মঙ্গলবার জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই অব্যাহরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের জন্য মেট্রোরেলের ভাড়া আরও সাশ্রয়ী হবে এবং ঢাকার ক্রমবর্ধমান পরিবহন সঙ্কট মোকাবিলায় মেট্রোরেল আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়লো

আপডেট সময় : ০২:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫