ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারের চলন্ত বাসের ধাক্কা লেগে ১১ আনসার সদস্য আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিলেন। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় হৃদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ নামের ১১ আনসার সদস্য আহত হন।ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশিদ জানান, আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত

আপডেট সময় : ০৬:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫