সংবাদ শিরোনাম ::
ছাত্রী হোস্টেলে ঝুলন্ত অবস্থায় এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার।
অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
- আপডেট সময় : ১২:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তাকে হোস্টেলের পঞ্চম তলা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জাগাতলা পুরাতন কাঁচাবাজার রোড, হাজারীবাগ, ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, সকালে এই ঘটনা ঘটে ।
জান্নাতারা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশ বলছে, এটি আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং পারিবারিক মানসিক চাপের কথা উল্লেখ করা হয়েছে; তবে আত্মহত্যা নাকি অন্য কোনোরকম ঘটনা—তা তদন্তে দেখা হচ্ছে।



















