ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

বনতারায় মেসি, আম্বানির ১৪ কোটির ঘড়ি উপহার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সফরের সূচিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতা, হায়দরাবাদ ও মুম্বাই ঘুরে দিল্লি যাওয়ার কথা থাকলেও, সেখান থেকে তিনি সরাসরি পাড়ি জমান গুজরাটের জামনগরে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণেই এই আকস্মিক সফর।

জামনগরের বনতারায় পৌঁছে মেসিকে দেখা যায় ধর্মীয় আচার পালন করতে ও বন্যপ্রাণী—বিশেষ করে সিংহ—পরিদর্শন করতে। পুরো সফরজুড়ে তার সঙ্গে ছিলেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো দি পল এবং উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বনতারার নানা মুহূর্ত ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও, সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মেসিকে দেওয়া একটি ব্যতিক্রমী ও বিলাসবহুল উপহার।

সফরের একপর্যায়ে অনন্ত আম্বানি মেসিকে উপহার দেন সুইস বিলাসবহুল ঘড়ি নির্মাতা রিচার্ড মিলির তৈরি RM 003-V2 GMT Tourbillon Asia Edition মডেলের একটি অত্যন্ত দুর্লভ ঘড়ি। আন্তর্জাতিক বাজারে এই ঘড়ির মূল্য আনুমানিক ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৪ কোটি টাকারও বেশি। বিশ্বজুড়ে এই মডেলের ঘড়ি রয়েছে মাত্র ১২টি, যা একে বিশ্ববিখ্যাত সংগ্রাহকদের কাছে বিরলতম ঘড়ির তালিকায় স্থান দিয়েছে।

বনতারায় মেসির হাতে এই ঘড়ি দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে অনন্ত আম্বানির পক্ষ থেকে দেওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহারগুলোর একটি বলে মন্তব্য করছেন।

তবে বিলাসবহুল ঘড়ির সংগ্রহে লিওনেল মেসি নতুন নন। তার ব্যক্তিগত কালেকশনে রয়েছে ১৮ ক্যারেট সোনার রোলেক্স লে মানস, রোলেক্স GMT মাস্টার-২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন, এমনকি আলোচিত ‘বার্বি রোলেক্স’–এর মতো একাধিক দামী ও সীমিত সংস্করণের ঘড়ি।

তারপরও মাত্র ১২টি তৈরি হওয়া এই বিশেষ রিচার্ড মিলি ঘড়ি মেসির সংগ্রহে যুক্ত হওয়ায় ভক্ত ও ঘড়িপ্রেমীদের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। ফুটবলের মাঠের বাইরে মেসির এই বিলাসী মুহূর্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বনতারায় মেসি, আম্বানির ১৪ কোটির ঘড়ি উপহার

আপডেট সময় : ০৪:২৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫