ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

দুপুর থেকেই কার্যক্রম স্থগিত, ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আজ দুপুর ২টা থেকে বন্ধ রাখা হবে।’

নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট কিংবা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আইভিএসি সংক্রান্ত আরও তথ্যের জন্য আবেদনকারীদের ivacbd.com ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর ০৯৬১২-৩৩৩৬৬৬০৯৬১৪-৩৩৩৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দুপুর থেকেই কার্যক্রম স্থগিত, ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫