ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কুষ্টিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি কাভার্ডভ্যানের চাপায় ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

নিহতরা হলেন মোজহারুল ইসলাম এবং কয়েস উদ্দিন। মোজহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার ইটাকুমারী গ্রামে, তিনি মৃত নুর মোহাম্মদের ছেলে। কয়েস উদ্দিন রাজশাহীর তানোর থানার রাতৈল এলাকায় কছিমদ্দিনের ছেলে। উভয়েই পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে পাবনার ডিএসবিতে কর্মরত ইন্সপেক্টর মোজহারুল ইসলাম এবং এএসআই কয়েস কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথে ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান জানান, কাভার্ডভ্যানটি এখনও আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুষ্টিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫