ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ডেমরায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ডেমরায় আনুমানিক ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ৪২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম–মো. সাদ্দাম হোসেন ওরফে শাওন।
গ্রেফতারকালে মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

রবিবার রাতে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।

তিনি বলেন, র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাত ১০টার দিকে ডেমরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪২ কেজি গাঁজাসহ সাদ্দাম নামের একজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক, জব্দকৃত পিকআপসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেমরায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫