নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে বিকেলে আদালতে তোলা হবে আনিস আলমগীরকে
- আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। জানা যায়, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেন।