ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

কালীগঞ্জে ধর্ষণচেষ্টা ও মারপিটের অভিযোগ: ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কু-প্রস্তাবে রাজি না হওয়ায়, ধর্ষণ প্রচেষ্টা এবং ভিডিও ধারণে বাধা দেওয়া সহ মারপিটের ঘটনায় আকলিমা খাতুন নামে ১ গৃহবধূ ৮ ডিসেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ। ভুক্তভোগী ও স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্য জানান ঘটনার তদন্তে থানার উপ পরিদর্শক মাহাবুর রহমান সত্যতা পেয়েও মামলা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ বিষয়ে সত্যতা জানার জন্য থানার অফিসার্স ইনচার্জ জুয়েল আহমেদের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি জেনে জানাবেন বলে এ প্রতিনিধিকে জানান। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায় সাতক্ষীরার ,কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের অসহায় ,গরিব, দিনমজুর জামাল উদ্দিনের স্ত্রীকে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত আক্কাস গাজীর পুত্র শাহাদাত হোসেন কু- প্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি তার স্বামীকে জানালে মানসম্মানের দিকে তাকিয়ে প্রথমে প্রতিবাদ করেনি। পরে লম্পট শাহাদাতের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময় ওৎ পেতে থাকা শাহাদাত হোসেন জোর পূর্বক ধর্ষণ প্রচেষ্টা ও ভিডিও ধারণ করতে থাকে। এতে বাধা দেওয়ায় শাহাদাত হোসেন ঐ গৃহবধূকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় তার শিশু সন্তান জান্নাতুল, মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করায় বেলা ১০ টার দিকে আহত দু,জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ঐ ভুক্তভোগী গৃহবধূ আকলিমা খাতুন বাদী হয়ে লম্পট শাহাদাত হোসেনকে আসামি করে ৮ ডিসেম্বর রাতে থানায় একটি লিখিত এজাহার দায়ের করে। এ ব্যাপারে ঘটনার সত্যতা জানতে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আফসার উদ্দিনের নিকট জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। থানার ওসি সাহেবকে জানিয়েছেন বলে জানান। তবে মামলা না নোয়ার বিষয়টি সম্পর্কে কোন সদুত্তর পাওয়া যায়নি। বর্তমান ওই ভুক্তভোগী পরিবারটি স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে গ্রামবাসী দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীগঞ্জে ধর্ষণচেষ্টা ও মারপিটের অভিযোগ: ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ

আপডেট সময় : ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫