ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

ভোটের লোভে জামায়াত ধর্মকে ব্যবহার করছে: টুকু

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোটের লোভে জামায়াত ধর্মকে ব্যবহার করছে। ভোটের জন্য জামায়াত বলছে রোজা ও পূজা মুদ্রার এপিট-ওপিট। আর আমরা বলি, তোমাদের উৎসব তোমাদের আর আমাদের উৎসব আমাদের। প্রত্যেকের উৎসবে আমার এক হই।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্প্রতি জামায়াত বলা শুরু করেছে, যে নির্বাচনে আওয়ামীলীগের ভোট আমরা পাবো। আমি ৫ বছর আগেই বলেছিলাম জামায়াত আর আওয়ামলীগের মধ্যে পিড়িত আছে। বলেছিলাম, জামায়াত বিএনপি, জামায়াত-বিএনপি করো না- তোমরা বলো জামায়াত-আওয়ামীলীগ। এ জন্য অনেকেই আমার বিরুদ্ধে কথা বলেছে।

তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে আন্দোলনে জামায়াতকে দেখা যায়নি, বিএনপির আন্দোলনেও সহযোগিতা করেনি। শেষ ৫ তারিখের আন্দোলনেও সিরাজগঞ্জে বিএনপির ৫ জন নেতাকর্মী মারা গেছে। জামায়াতের কেউ মারা যায়নি। যুদ্ধে বিরোধীতা করা জামায়াত বলছে-বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করে দিয়েছে। অথচ এখনো জামায়াত ক্ষমা চায়নি।

সাবেক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জন্য মানচিত্র, স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। তোমরা (জামায়াত) সব সময় বিরোধীতা করেছ। জামায়াত প্রচার করছে, আওয়ামীলীগ ও বিএনপি মুদ্রার এপিট-ওপিট। বিএনপির জন্ম হয়েছে যুদ্ধ করে দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটের লোভে জামায়াত ধর্মকে ব্যবহার করছে: টুকু

আপডেট সময় : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫