ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর টঙ্গীতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে কৃত্রিম পা ও চাকরির সুযোগ নোয়াখালী কলেজে শিক্ষক হেনস্তা নিয়ে মানববন্ধন ও উত্তেজনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়তে ড্রোন প্রযুক্তি উন্মোচন করল নাইজেরিয়া ধর্ষণ মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকার আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে কালবৈশাখীর পর ৪ দিন ধরে বিদ্যুৎহীন ১৫ গ্রাম বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন দক্ষিণ লেবাননে হামলা জোরদার, নিহতের সংখ্যা বাড়ছে ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক । বাংলাপত্রিকা চ্যানেল
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী সালমা বেগম (৩৫) এবং তাদের ছেলে তামিম (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

আপডেট সময় : ০৩:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫